শিরোনাম

South east bank ad

এসইএলের ফ্ল্যাট বুকিংয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহক

 প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এসইএলের ফ্ল্যাট বুকিংয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহক

প্রাইম ব্যাংক পিএলসি তার গ্রাহক ও কর্মীদের জন্য ফ্ল্যাট ক্রয়ে বিশেষ সুবিধা নিশ্চিত করতে আবাসন প্রতিষ্ঠান দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি ঢাকায় এসইএল সেন্টারে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

প্রাইম ব্যাংক বলছে, এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের গ্রাহক ও কর্মীরা এসইএলের বিভিন্ন আবাসন প্রকল্পে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় সুবিধা উপভোগ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং এসইএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আউয়াল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী। অন্যদিকে এসইএলের পক্ষে ছিলেন অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মদ আবদুর রহমান এবং জেনারেল ম্যানেজার (সেলস) ইশতিয়াক আহমেদ।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: