শিরোনাম

South east bank ad

দুই বীমা কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

দুই বীমা কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটি হলো প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে ও নিটল ইন্স্যুরেন্স পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাইম ইসলামী লাইফ: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা ১৫ জুন বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রাইম ইসলামী লাইফের মোট আয়ের তুলনায় বীমা দাবিসহ মোট ব্যয় ১০২ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা বেশি হয়েছে। গত বছরের একই সময়ে এ খাতে ৭৭ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা বেশি ব্যয় হয়েছিল। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪৭ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৭৯ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিল কমেছে ৩২ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকা।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ইসলামী লাইফের পর্ষদ। ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ২০২১ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০২০ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি প্রাইম ইসলামী লাইফ। এছাড়া ২০১৯ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও ২০১৮ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

নিটল ইন্স্যুরেন্স: নিটল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে নিটল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ১ টাকা ৯৭ পয়সা । ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৩০ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে নিটল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৩ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে নিটল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৪৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৪২ পয়সায়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: