শিরোনাম

South east bank ad

কোরবানির পশু কেনায় বাংলা কিউআর-ভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু করল প্রাইম ব্যাংক

 প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

কোরবানির পশু কেনায় বাংলা কিউআর-ভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু করল প্রাইম ব্যাংক

ঈদুল আজহাকে সামনে রেখে প্রাইম ব্যাংক পিএলসি দেশে প্রথমবারের মতো বাংলা কিউআর-ভিত্তিক পশু কেনার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেছে।

এ উদ্যোগের মাধ্যমে ক্রেতারা এখন নগদ অর্থ বহনের ঝুঁকি ছাড়াই সহজে ও নিরাপদে কোরবানির পশু কিনতে পারবেন।

প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, নতুন এ সেবার আওতায় গ্রাহকরা নির্ধারিত রাজধানীর ১০০ ফিট গরুর হাটে ইশান ক্যাটল ফার্ম ও রামপুরার স্টাফ কোয়ার্টার রোডের নন্দিপাড়ার সামারাই ক্যাটল ফার্ম এবং ময়মনসিংহের ময়মনসিংহ এগ্রো ফার্ম থেকে পছন্দের গরু নির্বাচন করার পর ব্যাংকের ‘মাইপ্রাইম’ অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন। ফলে ঈদ মৌসুমে বড় অংকের নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে এবং কেনাকাটার পুরো প্রক্রিয়া হবে আরো দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশে ডিজিটাল আর্থিক সেবার প্রসার এবং ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করার লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। ঐতিহ্যবাহী পশুর হাট ও এগ্রো ফার্মে বাংলা কিউআর-ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক ও নিরাপদ কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় ব্যাংকটি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: