শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রাইম ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল প্লাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশ নেন। লাইভ ট্রান্সমিশনকৃত এ সভা পরিচালনা করেন প্রাইম ব্যাংকের কোম্পানি সচিব নেয়ামুল হক এফসিএস। সভায় স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি ও অডিটররা উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডাররা ২০২৫ অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করেন।

ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাপ্ত বছরের ব্যাংকের পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান শেয়ারহোল্ডারদের প্রশ্ন, মতামত ও পরামর্শের আলোকে সবার উদ্দেশে বক্তব্য প্রদান করেন। প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ধারাবাহিকভাবে পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকা লিস্টেড কোম্পানিগুলোকেই কেবল ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজনের অনুমতি প্রদান করেছেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: