উন্নত চিকিৎসা সুবিধা দিতে অ্যাসেন্ট হেলথ ও এমটিবির সমঝোতা স্মারক সই
কার্ডহোল্ডারদের সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে অ্যাসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।
সম্প্রতি রাজধানীর এমটিবি টাওয়ারে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। আয়োজনে এমটিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন ও হেড অব কার্ডস মো. আবু বকর সিদ্দীক। অ্যাসেন্ট হেলথ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ডা. আনোয়ারুল ইকবাল, মো. আমের আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সমঝোতার আওতায় এমটিবির সব ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডাররা অ্যাসেন্ট হেলথ লিমিটেডে প্যাথলজিক্যাল টেস্টের ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন।
অ্যাসেন্ট হেলথ উন্নত ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় ল্যাবরেটরি সেবা, আধুনিক পরামর্শ সুবিধা, হোম স্যাম্পল সংগ্রহ, প্রি-এমপ্লয়মেন্ট মেডিকেল চেকআপ ও চিকিৎসকদের সমন্বয়ে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা সেবা দেয়।


