শিরোনাম

South east bank ad

এনআরবিসি ব্যাংকের ইপিএস ও নগদ প্রবাহ বেড়েছে

 প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এনআরবিসি ব্যাংকের ইপিএস ও নগদ প্রবাহ বেড়েছে

এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা বৃদ্ধিতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।

সেই সঙ্গে গ্রাহকদের জমাকৃত আমানত ও সুদ আয় বৃদ্ধিতে নেট অপারেটিং ক্যাশ ফ্লো (নগদ প্রবাহ) বেড়েছে। ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গতকাল পরিচালনা পর্ষদের ২৩৫তম সভায় ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, প্রধান আর্থিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

পরিচালন মুনাফা বৃদ্ধির ফলে ব্যাংকটির একক ভিত্তিতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দশমিক শূন্য ৫৪ টাকা থেকে বেড়ে দশমিক ৩৯ টাকায় উন্নীত হয়েছে। এছাড়া সুদ আয় ও গ্রাহক আমানত বৃদ্ধির কারণে নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১২ দশমিক ১০ থেকে বেড়ে ১৯ দশমিক ৫৪৯ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে, সমন্বিত ভিত্তিতে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৬ দশমিক ৫৫ থেকে বৃদ্ধি পেয়ে ১৬ দশমিক ৭৪ টাকায় উন্নীত হয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: