শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে প্রান্তিক গ্রাহকদের মাঝে উত্তরা ব্যাংকের ঋণ বিতরণ

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ময়মনসিংহে প্রান্তিক গ্রাহকদের মাঝে উত্তরা ব্যাংকের ঋণ বিতরণ

উত্তরা ব্যাংকের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ে উদ্যোগে প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় নির্বাচিত গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন ও উত্তরা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউল ইসলাম।

এ সময় ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ ফখরুল আলমসহ ব্যাংকের প্রান্তিক গ্রাহকরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: