শিরোনাম

South east bank ad

প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির চলমান ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’-এর অংশ হিসেবে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

টাউন হল মিটিংয়ে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, অমলেন্দু রায়, এসএম ওয়ালি উল মোর্শেদ ও মোহাম্মাদ আল-আমীন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এসইভিপি ও কনজিউমার ব্যাংকিং প্রধান শামীম মোর্শেদ, এসইভিপি ও এজেন্ট ব্যাংকিং প্রধান মো. আহসান উল আলম এবং এসইভিপি ও এসএমই প্রধান আসিফ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সভায় ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’-এর লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ, কার্যকর পরিকল্পনা ও টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ব্যবসায়িক পর্যালোচনাসহ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা আরো সুদৃঢ় করা এবং গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধিতে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: