সীমান্ত ব্যাংক ও বিডার মধ্যে এমওইউ স্বাক্ষর
সীমান্ত ব্যাংক পিএলসি ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
সম্প্রতি বিডার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ অংশীদারত্বের আওতায় বিনিয়োগকারীরা বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে ব্যাংক হিসাব এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলাসহ গুরুত্বপূর্ণ সেবা এ সীমান্ত ব্যাংকের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহারুল হুদা। এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম এবং বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শাহীনুজ্জামান, সীমান্ত ব্যাংকের হেড অব আইটি মনজুর মাছউদসহ বিডার ঊর্ধ্বতন কর্মকর্তা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও সহজতর ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে সীমান্ত ব্যাংকের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।


