শিরোনাম

South east bank ad

ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের মধ্যে চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের মধ্যে একটি প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইউসিবি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর এবং প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

জানা গেছে, এ অংশীদারত্বের আওতায় ইউসিবি ইনভেস্টমেন্টের গ্রাহকরা এখন থেকে প্রাইম ব্যাংক সিকিউরিটিজের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সহজে এবং দ্রুত শেয়ার লেনদেন করতে পারবেন। পাশাপাশি গ্রাহকরা ‘প্রাইম ট্রেডএক্স’ ব্যবহারের সুবিধা পাবেন, যার মাধ্যমে সরাসরি বাজারের অবস্থা পর্যবেক্ষণ, সহজে শেয়ার অর্ডার এবং নিজেদের পোর্টফোলিও পরিচালনা করতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ চুক্তির মাধ্যমে ইউসিবি ইনভেস্টমেন্ট তাদের গ্রাহকদের জন্য আরো দক্ষ ও উন্নত সেবা প্রদান নিশ্চিত করবে। পাশাপাশি মার্জিন লোন সুবিধা অব্যাহত রাখা হবে, যা বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: