সীমান্ত ব্যাংকের বিজনেস সামিট অনুষ্ঠিত
সীমান্ত ব্যাংক পিএলসির ‘বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল। বিজনেস সামিটে সভাপতিত্ব করেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল আজীম। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
বিজনেস সামিটে সীমান্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরাসহ আরো উপস্থিত ছিলেন হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম, হেড অব অপারেশনস মোহাম্মদ আজিজুল হক। এছাড়া ব্যাংকের সব বিভাগের প্রধানরা এবং সব শাখা-উপশাখার ব্যবস্থাপকরা সম্মেলনে অংশগ্রহণ করেন।


