শিরোনাম

South east bank ad

সিটিজেনস ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সিটিজেনস ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সিটিজেনস ব্যাংক পিএলসির ‘ত্রৈমাসিক বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্বে শনিবার এ সম্মেলনের আয়োজন করা হয়। সিটিজেনস ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সম্মেলনে বিগত তিন মাসে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের সমন্বিত পর্যালোচনা ও উল্লেখযোগ্য সাফল্যগুলোর পাশাপাশি উন্নয়নের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়। এছাড়া বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ব্যাংক খাতে সম্ভাব্য প্রভাব ও তা মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে আগামী নয় মাসের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য বাস্তবভিত্তিক কৌশলগত পরিকল্পনা, ব্যবসা সম্প্রসারণ ও কার্যক্রমগত দক্ষতা বৃদ্ধির নির্দেশ দেয়া হয়। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের গতি ত্বরান্বিতকরণ, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ, উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব সেবা প্রদান এবং এসএমই ও কৃষিবান্ধব খাতে অগ্রাধিকার নিশ্চিতের আহ্বান জানানো হয়।

সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফসহ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: