প্রাইম ব্যাংকের এএমডি হলেন এম নাজিম এ চৌধুরী
প্রাইম ব্যাংক পিএলসিতে পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হয়েছেন এম নাজিম এ চৌধুরী।
সম্প্রতি ব্যাংকের বোর্ডসভায় তাকে এ পদোন্নতি দেয়া হয়। প্রাইম ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এম নাজিম এ চৌধুরীর ব্যবসা উন্নয়ন, সেলস ও মার্কেটিং এবং কমিউনিকেশনস খাতে ২৫ বছরেরও বেশি বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে। প্রাইম ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদানের আগে তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মেটলাইফ এবং ইস্টার্ন ব্যাংক ও মেঘনা ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এম নাজিম এ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেছেন। এছাড়া একই বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি একজন সার্টিফায়েড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ইসলামিক ফাইন্যান্স প্রফেশনাল, এএওআইএফআই (অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন)।


