শিরোনাম

South east bank ad

মার্কেন্টাইল ব্যাংকে টেকসই ও সবুজ অর্থায়নবিষয়ক প্রশিক্ষণ

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মার্কেন্টাইল ব্যাংকে টেকসই ও সবুজ অর্থায়নবিষয়ক প্রশিক্ষণ

কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে ‘টেকসই ও সবুজ অর্থায়ন’ শীর্ষক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। ব্যাংক কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার শাহ মো. সোহেল খুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের হেড অব ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এসএম সেলিম উদ্দীন।

প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মো. কামরুল হাসান ও মো. আবু রায়হান এবং মার্কেন্টাইল ব্যাংকের কনসালট্যান্ট বাদরুদ্দুজা চৌধুরী।

উল্লেখ্য, জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের ৩৯ কর্মকর্তা অংশগ্রহণ করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: