শিরোনাম

South east bank ad

সেরা ব্যাংকান্স্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সেরা ব্যাংকান্স্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ

ব্যাংকান্স্যুরেন্সের মাধ্যমে গ্রাহকদের বীমা সেবা দেয়া সেরা কর্মকর্তাদের স্বীকৃতি দিয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও মেটলাইফ বাংলাদেশ।

এ উপলক্ষে সম্প্রতি ‘ব্যাংকান্স্যুরেন্স অ্যাওয়ার্ডস নাইট অ্যান্ড কিক-অফ ২০২৬’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেটলাইফ বাংলাদেশ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রাহকদের মাঝে বীমা সমাধান পৌঁছে দিতে ইবিএলের যেসব কর্মকর্তা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের সাফল্য উদযাপন করতেই আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

স্বীকৃতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ‘দেশের অন্যতম ব্যাংক হিসেবে গ্রাহকদের পূর্ণাঙ্গ আর্থিক সমাধান প্রদানে ইবিএল প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষায় বীমা সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেটলাইফের সঙ্গে আমাদের অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকরা তাদের ভবিষ্যতের সুরক্ষা নিয়ে আত্মবিশ্বাসী হতে পারবেন।’

অন্যদিকে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা আহমদ বলেন, ‘ইবিএলের সঙ্গে ব্যাংকান্স্যুরেন্সের এ সফল পথচলা উদযাপন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। দেশজুড়ে ইবিএলের শক্তিশালী উপস্থিতি রয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা এখন সহজেই নির্ভরযোগ্য বীমা সেবাগুলো গ্রহণ করতে পারছেন, যা তাদের ব্যক্তিগত সুরক্ষা ও আর্থিক সক্ষমতা নিশ্চিতে ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাংকান্স্যুরেন্সের যাত্রাকে আরো সুদৃঢ় করা ও ২০২৬ সালে নতুন মাইলফলক অর্জনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এবং ইভিপি ও হেড অব ওয়েলথ অ্যান্ড লায়াবিলিটি শারমিন আতিক। মেটলাইফ বাংলাদেশের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী এবং পরিচালক ও হেড অব ব্যাংকান্স্যুরেন্স সাবরিনা আরিফীন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: