জনতা ব্যাংকের আর্থিক সাক্ষরতা দিবস পালন
এ উপলক্ষে গতকাল বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। র্যালিটি জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে মতিঝিল-দিলকুশা ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করে। এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং প্রধান কার্যালয়ের মহাব্যস্থাপক ও উপমহাব্যবস্থাপকসহ সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, দেশের সার্বিক আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে প্রতি বছর মার্চের প্রথম সোমবার আর্থিক সাক্ষরতা দিবস পালন করা হয়।


