শিরোনাম

South east bank ad

এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ডের দর কমেছে ৯%

 প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ডের দর কমেছে ৯%

সপ্তাহ শেষে ফান্ডটির দর দাঁড়িয়েছে ৩ টাকায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩ টাকা ৩০ পয়সায়। এতে ফান্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে বাজারমূল্য ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৭ টাকা ৭৯ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১১ টাকা ৩৫ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ফান্ডটির ট্রাস্টি পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে বাজারমূল্য ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ৮ টাকা ১৬ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১১ টাকা ২৮ পয়সায়।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন ১৪৩ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা।

পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২৬ কোটি ৩৯ লাখ টাকা। মোট ইউনিট সংখ্যা ১৪ কোটি ৩২ লাখ ৫৬ হাজার ৩৪৩। এর ২১ দশমিক ৯৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৬৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৯ দশমিক ৩৬ শতাংশ ইউনিট রয়েছে।

গত এক বছরে ফান্ডটির ইউনিট দর ২ টাকা ৩০ পয়সা থেকে ৫ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: