ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন উদ্বোধন
এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম। এ সময় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
মাসব্যাপী এ ক্যাম্পেইনে মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট, মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট, ডিজিটাল দান বাক্স ও মুদারাবা উমরাহ সেভিংস স্কিমকে গ্রাহকদের জনপ্রিয় করার উদ্যোগ নেয়া হয়েছে।


