শিরোনাম

South east bank ad

আকিজ এগ্রো ফিডের বার্ষিক বিক্রয় সম্মেলন

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আকিজ এগ্রো ফিডের বার্ষিক বিক্রয় সম্মেলন

আকিজ এগ্রো ফিড লিমিটেডের দুই দিনব্যাপী বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে ‘সুপার হিট সেলস মিট’ শীর্ষক এ আয়োজনে সারা দেশ থেকে প্রায় ২৫০ জন বিক্রয় প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ জসিম উদ্দিন। শিল্প গ্রুপটি গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সম্মেলনে বিক্রয় প্রতিনিধির উদ্দেশে আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন বলেন, ‘এ আয়োজন আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার। আপনাদের অদম্য প্রচেষ্টা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ফলেই আকিজ এগ্রো ফিড অল্প সময়ের মধ্যেই একটি শক্ত অবস্থানে পৌঁছতে সক্ষম হয়েছে।’

এ সময় আকিজ রিসোর্সের এমডি ও সিইও শেখ জসিম উদ্দিন বিক্রয় প্রতিনিধিদের প্রশংসা করে বলেন, ‘আপনারা শুধু পণ্য বিক্রি করেননি; আপনারা খামারিদের আস্থা তৈরি করেছেন, সম্পর্ক গড়ে তুলেছেন এবং আকিজ এগ্রো ফিডকে একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।’

সম্মেলন আরো উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিডের সিইও এটিএম হাবিব উল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ক্লাস্টার সিএফও কাজী মোত্তাকিন হোসেন, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, চিফ সাপ্লাই চেইন অফিসার খন্দকার মোস্তাকিম আহমেদ ফাহিম ও ডেপুটি সিওও সোহানুর রহমান সোহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনে বিক্রয় প্রতিনিধিদের ব্যক্তিগত কৃতিত্বের স্বীকৃতি দেয়া হয়। বিগত বছরের অসামান্য অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরমারদের পুরস্কৃত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ সম্মেলনের মাধ্যমে আগামী দিনের বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ ও গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে দিকনির্দেশনা দেয়া হয়েছে, যা আকিজ এগ্রো ফিডের অগ্রযাত্রাকে আরো সুদৃঢ় করবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: