শিরোনাম

South east bank ad

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে পূর্ণ হেলথের কৌশলগত চুক্তি

 প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে পূর্ণ হেলথের কৌশলগত চুক্তি

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সঙ্গে ডাইভারজেন্ট টেকনোলজিস লিমিটেডের উদ্যোগ ‘পূর্ণ হেলথ’ একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ডিএমডি মো. আমিনুল ইসলাম ভূঁঞা এবং ডাইভারজেন্ট টেকনোলজিসের এমডি মোহাম্মদ তানিন ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব এমএফএস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মোহাম্মদ শাহাদাত হোসেন এবং পূর্ণ হেলথের পরিচালক ও সিএমও মোহাম্মদ সফিকুল কাওসার।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: