এসবিএসি ব্যাংক ও মে ইন্টারন্যাশনালের মধ্যকার চুক্তি স্বাক্ষর
এসবিএসি ব্যাংক পিএলসি ও মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এসবিএসি ব্যাংকের এমডি ও সিইও এসএম মঈনুল কবীর এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসের এমডি ও সিইও সৈয়দ আমিনুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় এসবিএসি ব্যাংকের এএমডি মো. রবিউল ইসলাম, ডিএমডি মো. আলতাফ হোসেন ভুঁইয়া, আন্তর্জাতিক বিভাগের প্রধান ও ভিপি মো. মাজহারুল হাসান, মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসের ডিএমডি লায়লা কউকিনে আরা উপস্থিত ছিলেন।


