পদ্মা অয়েলের বার্ষিক সাধারণ সভা
পদ্মা অয়েল পিএলসির ৫৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডিজিটাল ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব একেএম জাফর উল্লা খান। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, মাহবুবা পান্না, মো. জাকির হোসেন, মো. তারিকুল ইসলাম খান, ড. একেএম আজাদুর রহমান, মো. রইস উদ্দিন ভূঁইয়া শাহীন, কুতুবউদ্দিন আকতার রশিদ, কোম্পানির এমডি মো. মফিজুর রহমান, সিএফও কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ ও কোম্পানি সচিব আলী আবছারসহ অন্যরা।


