শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০৯তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে বুধবার এ বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, প্রকৌশলী মো. তৌহীদুর রহমান, মোহাম্মদ ইউনুছ এবং খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন পূবালী ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ ও কোম্পানি সচিব মো. আবুল বাশার।


