শিরোনাম

South east bank ad

এভিয়েশন সেক্টরে উজ্জ্বল নক্ষত্র মো. কামরুল ইসলাম, সফলতার ২৮ বছর

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এভিয়েশন সেক্টরে উজ্জ্বল নক্ষত্র মো. কামরুল ইসলাম, সফলতার ২৮ বছর


 

বাংলাদেশের বেসরকারি এভিয়েশন শিল্পে দীর্ঘ ২৮ বছরের পথচলা সম্পন্ন করলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) এবং ঢাকাপোস্ট ডট কমের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম। ১৯৯৮ সালের ১ ডিসেম্বর জিএমজি এয়ারলাইন্সে অ্যাসিস্ট্যান্ট অফিসার (মার্কেটিং সাপোর্ট ও পিআর) পদে যোগদানের মধ্য দিয়ে তার এভিয়েশন ক্যারিয়ার শুরু। এই দীর্ঘ সময়ে তিনি জিএমজি, ইউনাইটেড এয়ারওয়েজ হয়ে বর্তমানে ইউএস-বাংলাএয়ারলাইন্সে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত ক্যারিয়ারের দুই দশকের বেশি সময়ে দেশি বেসরকারি

এয়ারলাইন্সগুলোর সাফল্য, সংকট ও চ্যালেঞ্জের সরাসরি সাক্ষী হয়েছেন কামরুল ইসলাম। ফ্লাইট দুর্ঘটনা-সংক্রান্তকঠিন পিআর, পাইলট অসন্তোষ, মালিকানাগত সংকট এমন বহু প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেছেন তিনি। কামরুল ইসলাম বলেন, "এভিয়েশন খাত কখনোই সহজ ছিল না। কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আমাকে পেশাগতভাবে আরও শক্ত করেছে।" ২৮ বছরের যাত্রা উপলক্ষে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। সহকর্মী ও সিনিয়র জুনিয়রদের সহযোগিতাই তাকে আজকের জায়গায় এনেছে বলে মনে করেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতি রয়েছে তার বিশেষ টান। দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে তিনি জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্যপদও

লাভ করেন। এই দায়িত্বকে তিনি নিজের পেশাগত জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। তার অগ্রযাত্রায় স্ত্রী কামরুন নাহার রুমি এবং দুই কন্যা রাইসা ও হৃদিশাকে জীবনের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি। কামরুল ইসলামের শিক্ষাজীবনে সিভিল এভিয়েশন হাই স্কুল, নটরডেম কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাস্ট ক্লাব এবং বাংলাদেশ জনসংযোগ সমিতির অবদান রয়েছে। কামরুল ইসলাম বলেন, "এভিয়েশন হোক বা গণমাধ্যম- কতটা দিতে পেরেছি জানি না, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি সবসময়। সামনে আরও দায়িত্ব, আরও কাজ করতে চাই দেশের জন্য।"

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: