শিরোনাম

South east bank ad

ডাচ্-বাংলা ব্যাংকের পঞ্চম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ডাচ্-বাংলা ব্যাংকের পঞ্চম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

বর্তমানে ব্যাংকের অনুমোদিত মূলধন ১০ টাকা মূল্যমানের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত।

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির পঞ্চম বিশেষ সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। গতকাল বিশেষ সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারদের স্বাগত জানান। সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে ব্যাংকের অনুমোদিত মূলধন ১০ টাকা মূল্যমানের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। অনুমোদিত মূলধন বৃদ্ধির পর তা ১০ টাকা মূল্যমানের ৩৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে। এরই পরিপ্রেক্ষিতে সভায় ব্যাংকের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশোধনীগুলোও অনুমোদিত হয়। এছাড়া সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: