পূবালী ব্যাংকের সিএলএস এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত
পূবালী ব্যাংক পিএলসির রিটেইল বিজনেস বিভাগের উদ্যোগে ‘সিএলএস এজেন্ট কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইছা, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। রিটেইল বিজনেস প্রধান ও ডিজিএম মো. মালেকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে পূবালী ব্যাংকের বিভিন্ন অঞ্চল প্রধান ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় ২০২৪ সালের সেরা ১৩ জন সিএলএস এজেন্টের মধ্যে ক্রেস্ট, সনদপত্র, প্রাইভেট কার ও মোটরসাইকেল বিতরণ করা হয়।


