শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংকের সঙ্গে এমওইউ স্বাক্ষর করল পুন্ড্র ইউনিভার্সিটি ও টিএমএসএস

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইসলামী ব্যাংকের সঙ্গে এমওইউ স্বাক্ষর করল পুন্ড্র ইউনিভার্সিটি ও টিএমএসএস

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টিএমএসএস মেডিকেল কলেজ ও টিএমএসএসের অধীনে পরিচালিত ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। এ অংশীদারত্বের আওতায় শিক্ষার্থীরা তাদের যাবতীয় ফি ও পেমেন্ট এ ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং সেলফিন ও এম-ক্যাশের মাধ্যমে জমা দিতে পারবেন। এ উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পুন্ড্র ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র ও ইসলামী ব্যাংকের এএমডি প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. হোসনে আরা বেগম ও ব্যাংকের ইভিপি শিকদার মো. শিহাবুদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। এর আগে পুন্ড্র ইউনিভার্সিটিতে ‘ইসলামী ব্যাংকিং অ্যান্ড ইটস ডিজিটাল প্রডাক্টস : এক্সেপ্টেন্স অ্যান্ড বেনিফিটস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. মো. মতিউর রহমান ও ইসলামী ব্যাংকের ইভিপি মো. মজনুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: