বাংলাদেশ রোটারীকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে সম্বর্ধনায় তিন গভর্নর
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বিশ্বের বৃহত্তম সংগঠন রোটারি বাংলাদেশের তিন গভর্নর প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা বাংলাদেশ রোটারিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।
গত শনিবার ঢাকায় রোটারির তিন গভর্নরের সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ কথা বলেন। নেতৃবৃন্দরা হলেন গভর্নর (নির্বাচিত) ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, গভর্নর (নমিনি) মোঃ আশরাফুজ্জামান নান্নু এবং গভর্নর ইব্রাহিম খলিল আল জায়েদ পিনাক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক গভর্নর গোলাম মোস্তফা, কসমোপলিটন রোটারির সভাপতি হোসনে আরা পলি, রকিব সরদার, ডা. মনিরুল আলম, সাইফুর রহমান, ডা. ওমর শরীফ, শাখাওয়াত হোসেন, ওমর ফারুক কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রোটারী বাংলাদেশ এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আরো ব্যাপক কর্মসুচী বাস্তবায়ন করবে। উল্লেখ্য, প্রকৌশলী এম এ ওয়াহাব ২০২২-২৩ রোটারি বর্ষের জন্য নির্বাচিত হয়েছেন। মি. নান্নু এবং মিঃ পিনাক যথাক্রমে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ বছরের জন্য গভর্নরের দায়িত্ব পালন করবেন।


