শিরোনাম

South east bank ad

গ্রামীণফোনে ত্রুটি, দেশজুড়ে গ্রাহকদের ভোগান্তি

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গ্রামীণফোনের বিভিন্ন সেবায় বিভ্রাট দেখা দিয়েছে। কারিগরি এ ত্রুটির কারণে শনিবার দুপুর থেকে দেশ জুড়ে এর গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামীণফোনের ওয়েবসাইটও ডাউন। ফলে সাইট থেকেও কোনো সেবা নিতে পারছেন না গ্রাহকরা। এছাড়া গ্রামীণফোনের হেল্প লাইন ‘১২১’ নম্বরেও কল করা যাচ্ছে না।

গতকাল (১৮ ডিসেম্বর) শনিবার দুপুর থেকেই গ্রামীণ ফোনের গ্রাহকরা অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। ঢাকা ও ঢাকার বাইরের অসংখ্য গ্রাহক টেলিকম কোম্পানিটির হেল্প লাইনে কল করতে না পেরে বিভিন্ন গণমাধ্যমে যোগাযোগের চেষ্টা করে।

রাজধানীর মিরপুর-১৪ নম্বরের বাসিন্দা রাসিব মোস্তাফা নামের একজন গ্রাহক বলেন, শনিবার রাত ৮টার দিকে রিচার্জ করার জন্য তার গ্রামীণফোন সংযোগের মোবাইল ফোন থেকে বার বার চেষ্টা করেও পারেননি।

উত্তরায় বাসকারী কাউসার আহমেদ নামের একজন জানান, শনিবার দুপুর থেকে গ্রামীণফোন নম্বর দিয়ে করা মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়ি। তবে দীর্ঘক্ষণ চেষ্টার পর লেনদেন করতে সক্ষম হই।

এদিকে এসব প্রসঙ্গে রাত ৯টার পর গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে, ‘আমাদের কিছু সেবা ব্যবহার করার সময় কোনো কোনো সম্মানিত গ্রাহক সমস্যার সম্মুখীন হয়েছেন। আপনাদের এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইতোমধ্যেই অধিকাংশ সেবা পুনরায় চালু হয়েছে এবং কিছু সমস্যার দ্রুত সমাধানের জন্যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ

এসএমটি

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: