শিরোনাম

South east bank ad

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু
ব্রাহ্মণবাড়িয়া: যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ দিন বন্ধ থাকার পর আবারও আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে। কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করতে ব্যাহত হয়েছে। জানা গেছে, চলতি অর্থ বছরে কারখানার আড়াই লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বিসিআইসি। তবে বারবার কারখানার উৎপাদন বন্ধ থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারখানার মহা-ব্যবস্থাপক ওমর খৈয়াম জানান, গত ৪ই জানুয়ারি কারখানার এসএনসি বয়লারে ত্রুটি দেখা দেয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এর পর থেকেই স্থানীয় প্রকৌশলিরা মেরামত কাজ শুরু করে। এ নিয়ে কারখানার বিভিন্ন ত্রুটির কারণে গত এক মাসে ৫ থেকে ৬ বার উৎপাদন বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, কারখানায় অতিরিক্ত সার মজুদ থাকায় কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও সার সংকট দেখা যায়নি।
BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: