শিরোনাম

South east bank ad

সেভেন রিংস্ সিমেন্টের ডিলার মেসার্স হাজী রফি উদ্দিন এন্ড সন্স-এর বর্ণিল হালখাতা

 প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

সেভেন রিংস্ সিমেন্টের ডিলার মেসার্স হাজী রফি উদ্দিন এন্ড সন্স-এর বর্ণিল হালখাতা


সম্প্রতি দেশসেরা ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্টের সম্মানিত ডিলার মেসার্স হাজী রফি উদ্দিন এন্ড সন্স-এর বর্ণিল হালখাতা ঝিনাইদহ জেলায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মেসার্স হাজী রফি উদ্দিন এন্ড সন্স-এর সম্মানিত রিটেইলারবৃন্দ অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভেন রিংস্ সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার মোঃ হারুন-উর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার জনাব মোঃ জিয়াউল হক। 


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসার্স হাজী রফি উদ্দিন এন্ড সন্স-এর সম্মানিত স্বত্বাধিকারী জনাব মোঃ রাশিদুল হাসান (রুলু)।


আলহাজ মোহাম্মদ ফরিদউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেভেন রিংস্ সিমেন্টের ঝিনাইদহ জেলার এরিয়া ম্যানেজার মোঃ মাসুদুর রহমান।


প্রধান অতিথি চিফ মার্কেটিং অফিসার জনাব মোঃ হারুন-উর রশিদ তার বক্তব্যে সেভেন রিংস সিমেন্টের গুণগত মান, ভবিষ্যৎ বিক্রয় পরিকল্পনা এবং রিটেইলারদের জন্য ব্যবসায়িক বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি রিটেইলার ও গ্রাহকদের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।


বিশেষ অতিথি জনাব মোঃ জিয়াউল হক তার বক্তব্যে ব্যবসায়িক উন্নয়ন, বিক্রয় বৃদ্ধির কৌশল এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সেরা পারফর্মারদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা রিটেইলারদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি এবং ভবিষ্যৎ বিক্রয় বৃদ্ধির জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে।

BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: