শিরোনাম

South east bank ad

আরো এক কার্গো এলএনজি কিনছে সরকার

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

আরো এক কার্গো এলএনজি কিনছে সরকার

গ্যাস সংকট মোকাবেলায় আট কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নেয়ার ঠিক পরদিনই আরো এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গতকাল এ সিদ্ধান্ত হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বৈঠকে সভাপতিত্ব করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১১-১২ আগস্ট ডেলিভারির জন্য এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ ডলার।

সাধারণ একটি এলএনজি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ থাকে। সে হিসাবে এ কার্গোর মোট মূল্য দাঁড়ায় প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার ডলারে।

BBS cable ad