শিরোনাম

South east bank ad

বিডি ফিন্যান্সের এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন কায়সার হামিদ

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সম্প্রতি দেশের আর্থিক প্রতিষ্ঠান বিডি ফিন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ কায়সার হামিদ। এর আগে তিনি আইপিডিসি ফিন্যান্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল বিজনেস হিসেবে কর্মরত ছিলেন। কায়সার হামিদ তার গতিশীল নেতৃত্বের জন্যে বাংলাদেশের আর্থিক সেবা পরিমণ্ডলে সুপরিচিত। তিনি ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল সেলস এবং রিজিওনাল ডিস্ট্রিবিউশন হেড হিসেবে ব্র্যাক ব্যাংকের রিটেইল বিজনেসের আমূল পরিবর্তনের জন্য সমাদৃত। তিনি আইডিএলসি ফিন্যান্স ও ডিবিএইচে কর্মরত থাকাকালীন নির্ভরযোগ্য ব্যবসায়িক মডেল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ দুটি প্রতিষ্ঠানের কনজিউমার বিজনেসের পরিবর্তনের ধারক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আইপিডিসি ফিন্যান্সের ‘ট্রিপল এ’ রেটিং অর্জন এবং দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান হয়ে ওঠায় প্রত্যক্ষ ভূমিকা পালন করেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এ বিবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ভারত, মালয়েশিয়া এবং সিংগাপুরে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া তিনি দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিভিন্ন নলেজ শেয়ারিং সেশনে অংশগ্রহণ করেন।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: