শিরোনাম

South east bank ad

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে চুক্তি

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে চুক্তি


ক্লাস্টার এর আওতাধীন উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদানের লক্ষে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের  ডেপুটি গভর্নর নুরুন নাহার, মার্কেন্টাইল ব্যাংকের এসভিপি ও এসএমই বিভাগের প্রধান নিজামুল হক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: