এমটিবিতে ডিএমডি হিসেবে একেএম তারেকের যোগদান
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন একেএম তারেক।
ব্যাংকিং পেশায় তার রয়েছে দীর্ঘ ২৯ বছরের বেশি অভিজ্ঞতা। এমটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
একেএম তারেক তার কর্মজীবনে ব্রাঞ্চ ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ খাতে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। এমটিবিতে যোগ দেয়ার আগে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র জোনাল হেড হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, ব্রাঞ্চ ব্যাংকিংয়ের আধুনিকায়ন এবং পরিচালনগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর আগে ইস্টার্ন ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি ও আইএফআইসি ব্যাংক পিএলসির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও শীর্ষস্থানীয় পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে একেএম তারেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি কানাডার রয়্যাল রোডস ইউনিভার্সিটি থেকে ডিজিটাল টেকনোলজি ম্যানেজমেন্টে এমবিএ সম্পন্ন করেন। পাশাপাশি তিনি একজন ওমেগা সার্টিফায়েড ক্রেডিট প্রফেশনালও।


