শিরোনাম

South east bank ad

ব্যাংক খাতের শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে

 প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ব্যাংক খাতের শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ব্যাংক খাতের শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে।

শেয়ারদর কমার শীর্ষ তালিকার ১০টির মধ্যে আটটিই ছিল ব্যাংক খাতের শেয়ার। গত সপ্তাহে পুঁজিবাজারের দরপতনের ক্ষেত্রেও ব্যাংকের শেয়ারের অবদান ছিল সবচেয়ে বেশি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারদর সবচেয়ে বেশি ২০ দশমিক ৪৫ শতাংশ কমে ৭ টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৮ টাকা ৮০ পয়সায়। সিটি ব্যাংকের শেয়ারদর এ সময়ে ১৮ দশমিক ১৮ শতাংশ কমে ২৭ টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহ শেষে ব্যাংকটির শেয়ারদর ছিল ৩৩ টাকা।

এবি ব্যাংকের শেয়ারদর গত সপ্তাহে ১৩ দশমিক ২১ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪ টাকা ৬০ পয়সায়, এর আগের সপ্তাহে যা ছিল ৫ টাকা ৩০ পয়সা। ইস্টার্ন ব্যাংকের শেয়ারদর গত সপ্তাহে ১২ দশমিক ৭৭ শতাংশ কমে ২৩ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ২৭ টাকা ৪০ পয়সা।

আইএফআইসি ব্যাংকের শেয়ারদর গত সপ্তাহে ১২ দশমিক ২৪ শতাংশ কমে ৪ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৪ টাকা ৯০ পয়সা। প্রিমিয়ার ব্যাংকের শেয়ারদর ১১ দশমিক ১১ শতাংশ কমে ৪ টাকায় দাঁড়িয়েছে, এর আগের সপ্তাহে যা ছিল ৪ টাকা ৫০ পয়সা।

গত সপ্তাহে ডিএসইতে ট্রাস্ট ব্যাংকের শেয়ারদর ১০ দশমিক ১১ শতাংশ কমে ১৬ টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ১৭ টাকা ৮০ পয়সা। আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের শেয়ারদর গত সপ্তাহে ১০ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৩ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ১৪ টাকা ৯০ পয়সা।

গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৫৩ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১৫ পয়েন্ট কমে ২ হাজার ২ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৯২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ২২২টির ও দর অপরিবর্তিত ছিল ২৯টির। আর লেনদেন হয়নি ২০টির। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের শেয়ার।

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড়ে ৮৩০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯৪৩ কোটি টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় ১২ শতাংশ।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: