শিরোনাম

South east bank ad

বাংলাদেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে সিটি ব্যাংক পিএলসি ও ওয়াটার ডট ওআরজি-এর যৌথ উদ্যোগ

 প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

বাংলাদেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে সিটি ব্যাংক পিএলসি ও ওয়াটার ডট ওআরজি-এর যৌথ উদ্যোগ


 


 

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬: সিটি ব্যাংক পিএলসি ও ওয়াটার ডট ওআরজি বাংলাদেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা স¤প্রসারণে উদ্ভাবনী এমএসএমই অর্থায়ন ও কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে দুই বছর মেয়াদি একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব কার্যক্রমের উদ্বোধন করেছে। যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণ স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

 

স¤প্রতি স্বাক্ষরিত এই চুক্তির আওতায় সিটি ব্যাংক পিএলসি পানি সরবরাহ ও স্যানিটেশন (ডঝঝ) খাতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (গঝগঊ) এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান (গঋও)-এর জন্য ২০০ কোটি টাকা অর্থায়ন করবে। পাশাপাশি পানি সরবরাহ ও স্যানিটেশন (ডঝঝ) খাতের উদ্যোক্তাদের জন্য সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক ও স্থানীয় পর্যায়ে সমাবেশ আয়োজন করা হবে। এর মাধ্যমে নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা (ডঅঝঐ) চর্চা আরও জোরদার হয়।

 

“শেপিং দি ফিউচার অব সেফ ওয়াটার” শিরোনামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক এর এসএমইএসপিডি বিভাগের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ স্মল, মাইক্রোফাইন্যান্স এন্ড এজেন্ট ব্যাংকিং বিজনেস কামরুল মেহেদি, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এজেন্ট ব্যাংকিং মোঃ মহিবুর রহমান, ওয়াটার ডট ওআরজির নির্বাহী পরিচালক, দক্ষিণ এশিয়া ও কান্ট্রি ডিরেক্টর সাজিদ অমিত সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা ও উন্নয়ন সংস্থা থেকে আমন্ত্রিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএং) অর্জনে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পানির স্তর নেমে যাচ্ছে, যা ভবিষ্যতে নিরাপদ পানির সংকটকে আরও তীব্র করতে পারে। এ বিষয়ে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনার ও উদ্যোগের কথাও উল্লেখ করেন।

 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এই উদ্যোগের সঙ্গে টেকসই অর্থায়ন নীতির সামঞ্জস্য তুলে ধরেন এবং অন্তর্ভুক্তিমূলক ও প্রভাবভিত্তিক ঋণ প্রদানের মাধ্যমে এসডিজি ৬ (নিরাপদ পানি ও স্যানিটেশন) এবং এসডিজি ৮ অর্জনে ব্যাংকিং খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

 

 

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: