শিরোনাম

South east bank ad

ব্র্যাক ব্যাংকের চিফ ইনফরমেশন অফিসার পদে ওয়াসি নোমানকে নিয়োগ

 প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ব্র্যাক ব্যাংকের চিফ ইনফরমেশন অফিসার পদে ওয়াসি নোমানকে নিয়োগ

ব্র্যাক ব্যাংক পিএলসি তার ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এএসএম ওয়াসি নোমানকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) হিসেবে নিয়োগ দিয়েছে।

এ পদে থেকে তিনি ব্যাংকটির প্রযুক্তি কৌশল ও ডিজিটাল উদ্ভাবনে নেতৃত্ব দেবেন।

ব্র্যাক ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংকের ইতিহাসে ওয়াসি নোমানকে সিআইও হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আইটি সার্ভিস, অটোমেশন ও বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতে তার রয়েছে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা।

ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে ওয়াসি নোমান মেটলাইফ বাংলাদেশে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ইনফরমেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অ্যাকসেঞ্চার, গ্রামীণফোন, জিপিআইটি, স্ট্যান্ডার্ড ব্যাংক, কার্নেল সিস্টেমস ও বেক্সিমকো কম্পিউটার্সে নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৯-২১ সাল পর্যন্ত তিনি ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার হিসেবেও কাজ করেছেন।

ওয়াসি নোমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী। এছাড়া তিনি যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ফ্যালকনবুরি ইনস্টিটিউট থেকে টেকনিক্যাল প্রফেশনালদের এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেছেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: