এক্সিম ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এক্সিম ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন।
বৃহস্পতিবার ব্যাংকটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করে তা গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, স্বতন্ত্র পরিচালক খন্দকার মামুন এফসিএ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ (জুম্মা), উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মো. মইদুল ইসলাম এবং কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল ইসলাম।


