অপরাজিতা ফোরামের উদ্বোধন করল এমটিবি
নারী এমটিবিয়ানদের জন্য নিবেদিত নেটওয়ার্ক অপরাজিতা ফোরামের উদ্বোধন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এটির উদ্বোধন করেন। এ সময় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (প্রটেকশন ও প্রোটকল) আমেনা বেগম, বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার হুসনে আরা শিখা, এমটিবির এএমডি ও সিবিও সৈয়দ রফিকুল হক, এএমডি ও সিআরও চৌধুরী আখতার আসিফসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


