ত্রিশালে মাস্ক না পরায় জরিমানা
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল)
ময়মনসিংহ ত্রিশাল পৌর শহরে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (২৯/০১/২২০) রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মো আক্তারুজ্জামান।
করোনায় ৩য় দফায় সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।
অভিযানের সময় মাস্ক না পরায় ,এবং স্বাস্থ্যবিধি না মানায় পৌর শহরের মেইন রোড সহ পথচারিদেরকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তারুজ্জামান বলেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


