শিরোনাম

South east bank ad

তাবলীগ জামাতের সাথীর মৃত্যু

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

ঝালকাঠি হতে চল্লিশ দিনের চিল্লায় এসে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর এলাকায় এক মসজিদে তাবলীগ জামাতের সাথীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৮০)। শনিবার সকাল ১০টায় পৌর এলাকার পাঁচ কুশমাইল ঈদগাহ মাঠে প্রথম জানাজা শেষে লাশ পরিবারের কাছে পৌঁছে দিতে ঝালকাঠির উদ্দেশ্যে রওনা হয়েছে।

স্থানীয় তাবলীগ জামাতের জিম্মাদার সাথী কাজী গোলাম কবির জানান, ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলী চল্লিশ দিনের চিল্লায় বের হয়েছিলেন প্রায় ৩৪/৩৫দিন আগে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সভার ৫নং ওয়ার্ডের ইয়াছিন আলী ফকির বাড়ী পুকুরপাড় জামে মসজিদে পৌঁছান। রাতের খাবার শেষে মোহাম্মদ আলী অন্যদের মতো শুয়ে পড়েন। হঠাৎ তার শ্বাস কষ্ট বেড়ে যায়। অন্য সাথীরা তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে তিনি নিষেধ করেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। জিম্মাদারের মাধ্যমে মৃত ব্যক্তির পরিবারের কাছে খবর পৌঁছানো হয়। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। শনিবার সকাল ১০টায় পাঁচ কুশমাইল ঈদগাহ মাঠে প্রথম জানাজায় ইমামতি করেন স্থানীয় শূরার সাথী আলহাজ্ব মো. আ. জলিল। ময়মনসিংহ জেলা সদর হতে ফ্রিজিং এম্বুলেন্স এনে ঝালকাঠি পরিবারের কাছে লাশ হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে। লাশের সাথে আছেন স্থানীয় জামাতের সাথী আ. কদ্দুছ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: