শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে, বাংলার মানুষের আশা-আকাঙ্খাকেই খুনিরা হত্যা করেছে : মেয়র লিটন

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ জামাল হোসেন, (বেনাপোল) :

যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে বাংলার মানুষের আশা-আকাঙ্খাকেই খুনিরা হত্যা করেছে। বাঙালি জাতির চরম সর্বনাশ করেছে। এই নরপিশাচেরা হত্যা করল আমার মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সহ গোটা পরিবারকে। এরকম খুনীদের প্রেতাত্মা তাদের দোসররা এখনো বাংলার মাটিতে আওয়ামীলীগের মধ্যে থেকে চক্রান্ত ষড়যন্ত্র করছে। শার্শার মাটিতেও এরকম একটি চক্র আজ বিএনপি জামাতের লোক নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহন করিয়েছে। ২৮ তারিখের নির্বাচনে আপনারা এই অশুভ শক্তিকে ব্যালটের মাধ্যেমে জবাব দিয়ে শুভ শক্তির উদায় করুন।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে শার্শা উপজেলার লক্ষনপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন প্রচারণায় কথাগুলো বলেন তিনি।

মেয়র আশরাফুল আলম লিটন বলেন, আজ যে লক্ষনপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারা বেগম তার স্বামীও এই ইউনিয়নের একজন সৎ আদর্শ নির্ভিক চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুজনিত কারনে উপনির্বাচনে ২০১৬ সালে তার স্ত্রী এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন বিপুল ভোটের ব্যবধানে। এই চেয়ারম্যান অন্তত আর যাই হোক কারো ঘাড়ে লাঠি মারতে পারবে না। সে সহজ সরল একজন মানুষ। কোন বাহিনী তৈরী করতে পারবে না। সে কোন অর্থ লুন্ঠন করতে পারবে না। অর্থাৎ কারো অনিষ্টের কারন ও সে নয়। আর তার বিরুদ্ধে অর্থাৎ নৌকাকে পরাজিত করার জন্য ওই অদৃশ্য শক্তি বিএনপি থেকে আসা একজন লোককে দাঁড় করিয়েছে। আমার লজ্জা হয়, আমার ভাবতে কষ্ট হয় আপনি নৌকার খাচ্ছেন নৌকার প্রতীকের মাধ্যমে সন্মানিত হয়েছেন আপনি এখন নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইন্ধন যোগাচ্ছেন ওই বিএনপি থেকে আসা লোকটিকে। শার্শার আওয়ামীলীগ নেতা কর্মীর মধ্যে যে, বিভেদ দ্বন্দ সংঘাত সৃষ্টি করেছেন তার জন্য দায়ী আপনি। আপনার মনে রাখতে হবে যত ষড়যন্ত্র যত মামলা হামলা দিয়ে আঘাত করেন না কেন শার্শা আওয়ামীলীগের রাজনীতি শার্শার আওয়ামী পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে তবেই আমি ক্ষান্ত হব।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, সাবেক লক্ষনপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা কামাল হোসেন ভূইয়া, বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারা বেগম, শার্শা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল আলম সজলসহ আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: