শিরোনাম

South east bank ad

নারীর প্রতি নির্যাতন প্রতিরোধ দিবস

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সোহেল কান্তি নাথ, (বান্দরবান):

বান্দরবানে স্বেচ্ছাসেবী সংস্থা অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর উদ্যোগে নারীর প্রতি নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ” প্রকল্পের ৩০টি কিশোরী ক্লাব থেকে ৩৫জন কিশোরীর অংশগ্রহণের মাধ্যমে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারি শিক্ষক মো: আমিনুর রহমান প্রামাণিক।

প্রতিযোগিতায় চেমী ডলুপাড়ার পাইংআমুই কিশোরী ক্লাবের সদস্য ডচিংমে মার্মা প্রথমস্থান অর্জন করেন এবং তালুকদার পাড়ার দেবী কিশোরী ক্লাবের সদস্য মেঞোচিং র্মামা ২য় ও থোয়াইগ্য পাড়ার জিসাওয়া কিশোরী ক্লাবের সদস্য খ্যাইউচিং র্মামা ৩য় স্থান অধিকার করেন।

এদিকে চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর “ আমাদের জীবন , আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ ” প্রকল্পের প্রকল্প সম্বনয়কারী দীধিতি চাকমার সংঞ্চালনা অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাইপ্রু নেলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট বাসিংথোয়াই র্মামা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারি শিক্ষক মো: আমিনুর রহমান প্রামাণিক, মানবাধিকার ও সমাজকর্মী অং চ মং র্মামা, অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর প্রোগ্রাম ডিরেক্টর দীনেন্দ্র ত্রিপুরা।

এসময় প্রধান অতিথি এ্যাডভোকেট বাসিংথোয়াই র্মামা বলেন,জাতিসংঘ কর্তৃক প্রণীত ও গৃহীত আর্ন্তজাতিক বিভিন্ন ঘোষণা, সনদ ও দলিলে অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নির্মূল এবং সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অঙ্গিকারবদ্ধ। সাংবিধানিক ও আন্তর্জাতিক অঙ্গীকারের অনুকূলে নারীর প্রতি বৈষম্য দূরীকরণে রাষ্ট্রে বিভিন্ন আইন এবং নীতিও প্রণীত হয়েছে। তারপরও আমাদের সমাজে অধিকাংশ নারী বিভিন্ন ধরনের বৈষম্য ও ধর্ষনের শিকার হচ্ছে। এসময় তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে নারী ও কিশোরীরা সহিংসতা শিকার হলেও অনেক সময় লোকচক্ষুর আড়ালে থেকে যায়, কিভাবে আইনী সহায়তা নেবে এসব সর্ম্পকে তাদের অনেকেই জানেনা। এসময় প্রধান অতিথি এ্যাডভোকেট বাসিংথোয়াই মার্মা কিশোরীদের আরো সচেতন হয়ে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ায় আহবান জানান। তিনি কিশোরী ক্লাবের সদস্যরা যেকোন নির্যাতনের শিকার হলে সকল প্রকার আইনী সহায়তা প্রদানের আশ্বাসও প্রদান করেন।

অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাইপ্রু নেলী সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন, শরীর আমার, মন আমার, সিদ্ধান্ত আমার, তাই নিজেকে সংযত রাখতে হবে। আমাদের সকলকে মা বাবার কথা মান্য করে চলতে হবে এবং যেকোন নির্যাতন সংঘটিত হলে প্রতিবাদ করতে হবে,নিজে না পারলে সমষ্টিগতভাবে অপরাধীদের আটকাতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: