শিরোনাম

South east bank ad

বগুড়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

“মুজিব বর্ষের পুলিশ নীতি সম্প্রতির সমাজ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ায় কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩০ অক্টোবর সকালে বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বগুড়া জেলা সমন্বয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক লালুর নেতৃত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।

প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। ধর্ম যার যার বাংলাদেশ সবার। বঙ্গবন্ধু ডাকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ধর্ম বর্ণ নির্মিশেষে সকলে মিলে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছে। সেই স্বাধীন দেশে সকল ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বাস করছে। এদেশে কোন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের স্থান নেই। সকলে মিলে শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িকতাকে দূর করতে হবে সকলে মিলেই।
তিনি বলেন, জনবান্ধব পুলিশিংয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এখন আর কোন আনুষ্ঠিকতার প্রয়োজন নেই সেবা পেতে। পুলিশ সেবা দেয়ার জন্য ২৪ ঘন্টা প্রস্তুত রয়েছে। আমরা সকলে বগুড়া জেলাকে নিরাপদ করে গড়ে তুলব। পুলিশ ও জনতা এক হয়ে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদককে রুখে দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।

পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমিনুল ফরিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, নুনগোলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুস সালাম বাবু, পৌর কাউন্সিলর আরিফুর রহমান আরিফ, সাবেক কাউন্সিলর স্বপ্না চৌধুরী।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, মোতাহার হোসেন, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির গোলাম সাকলায়েন বিটুল, সাজেদুর রহমান মোহন, হেফাজত আরা মিরা, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, মাফতুন আহমেদ, আবু সালেহ নয়ন, মহররম আলী, পৌর কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, ফারুক সাখিনা শিখা, ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ, অধ্যক্ষ আবু জাফর।

অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর আমিনুল ফরিদ ও সদর থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: