ফুলবাড়িয়ায় আ’লীগ মনোনিত প্রার্থী আতাহার আলী মনোনয়ন দাখিল
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬নং ফুলবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী আতাহার আলী শুক্রবার (১৫অক্টোবর) সকালে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিলের সময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা এমপি স্বাক্ষরিত দলীয় মনোনয়ন নিয়ে গতকাল বৃহস্পতিবার (১৪অক্টোবর) রাতে ফুলবাড়িয়ায় পৌঁছান আতাহার আলী। শুক্রবার সকালে দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে।
সেখানে অফিসার অথবা দায়িত্বশীল কোন কর্মকর্তা না পেয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন আতাহার আলী। ১৩টি ইউনিয়নের মধ্যে এই প্রথম আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন কোন প্রার্থী।


