মাধবপুরে বিপুল পরিমাণ কারেন্ট রিংক জাল জব্দ
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে সোনাই ও কাস্ট্রি নদীতে অভিযানে চালিয়ে ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট রিংক জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ আগষ্ট) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সোনাই ও কাস্ট্রি নদীতে অভিযান পরিচালনা হয়। ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।পরে উপজেলা চ্বত্তরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন,উপজেলা মৎস কর্মকর্তা ফরিদুল হক ও কর্মচারীবৃন্দ।
মৎস্য কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, দেশীয় মাছের পোনা ও প্রজনক্ষম মাছ রক্ষার্থে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সোনাই ও কাস্ট্রি নদীতে অভিযান পরিচালনা হয়।


