শিরোনাম

South east bank ad

শিমুলিয়ায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অপেক্ষায় ফেরি যাত্রীরা

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কায়সার সামির, (মুন্সিগঞ্জ) :

শিল্প কারখানা খোলায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি যোগে কর্মস্থলে ফিরছে যাত্রী ও যানবাহন। মঙ্গলবার হতে কর্মস্থলে ফেরাসহ নানা প্রয়োজনে বিধিনিষেধের মধ্যেও ঢাকার অভিমুখে ফেরি যোগে পদ্মা পারি দিতে দেখা যায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অল্প সংখ্যক যাত্রীকে।
বিগত তিনদিনের চেয়ে ফেরিতে আজ যাত্রী চাপ কমেছে অনেকটা। তবে লঞ্চ বন্ধ থাকায় যাত্রীরা সহজে ফেরিতে পারাপার হচ্ছে ৷ বাংলাবাজার থেকে যানবাহনের সাথে যাত্রী নিয়ে পদ্মা পারি দিয়ে শিমুলি ঘাটে আসছে ।

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পৌছে জরুরি প্রয়োজন ও কর্মস্থলে ফেরা মানুষদের গন্তব্যে পৌছাতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে গন্তব্যে পৌছাতে তাদের গুনতে হচ্ছে দুই-তিনগুন বেশি ভাড়া। মহাসড়কের মাওয়া চৌরাস্তা থেকে বেশকিছু বাস নিয়ম ভেঙ্গে চলাচল করতে দেখা গেছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকাকি ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজ ১০টি ফেরি সচল রয়েছে। গত তিন দিনে চেয়ে যাত্রী চাপ অনেকটাই কম। যানবাহন পারাপার হচ্ছে। তবে ফেরিগুলোতে সাধারণ যাত্রী উঠছে। ফেরিগুলো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যানবাহনের জন্য। ঘাট এলাকায় ত্রিশটি ছোট-বড় যানবাহন এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যায় বেশি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: