শিরোনাম

South east bank ad

মুন্সীগঞ্জে দুটি পৃথক বিস্ফোরণ মামলায় ৮৩ জনের জামিন না মঞ্জুর

 প্রকাশ: ০৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মুন্সীগঞ্জে প্রতিনিধি :

মুন্সীগঞ্জ সদর উপজেলার আঁধারায় দুটি পৃথক বিস্ফোরণ মামলায় ৮৩ জন আসামীর জামিন না মঞ্জুর করেছে আদালত। এসময় তাদের সকল কে জেল হাজতে পাঠানো নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (১) এর বিচারক মো. ইমদাদুল হক এই আদেশ প্রদান করেন।

জানা যায়, সদর উপজেলার আঁধার ইউনিয়ন ৩নং ওযার্ড আওয়ামী লীগের সভাপতির বাড়িতে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের শিশুসহ ১২ জন আহত হয়। ওই ঘটনায় সদর থানায় দুটি পৃথক মামলায় ৮৫ জনকে আসামী করা হয়। দুই মামলার মধ্যে ৬৮ (৪) ২১ ইং এই মামলায় রুবেল খানসহ ৫০ জন ও অপর মামলা ৫০ (৫) ২১ ইং আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ বেপারী (সুরুজ মেম্বার), রমজান, ডালিম, সাগর, কালাম, আহাদ, সাইফুল, কানা মিশুসহ ৩৩ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন বলেন, সদর থানার পৃথক দুইটি মামলার ৮৩ জন আসামি জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণ করার আদেশ দেন।

উল্লেখ, গত ২৪ মে মঙ্গলবার সকালে সদর উপজেলার চরাঞ্চালের আধারা ইউনিয়নের ষোলারচর গ্রামের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেনের বাড়িতে ককটেল ও গুলিবর্ষণের ঘটনায় ১২ জন আহত হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: