শিরোনাম

South east bank ad

মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

 প্রকাশ: ০৬ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন (গোপালগঞ্জ):

গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। মুকসুদপুর উপজেলা ভূমি অফিস এ অনুষ্ঠানে আয়াজন করে। “অনলাইনে খাজনা দেব, ঘরে বসেই সেবা পাব” এই প্রতিপাদ্য নিয়ে বুধবার বিকালে মুকসুদপুর উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়ালী অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা ম্যাজিট্রেট শফিকুল ইসলাম। পরে ফারুক খান মিলনায়তনে ফিতা কেটে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুর রহমান প্রমুখ ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, উপজেলা মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, একটি বাড়ি একটি খামার অফিসার এসএম ফরিদউদ্দন, দারিদ্র বিমোচন অফিসার কৃষ্ণপদ সেন, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া প্রমুখ। এ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা, সেবা প্রত্যাশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভূমি সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া, ডিজিটাল ভূমি সেবা সমুহে জনগনকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবা সমুহের সুবিধা ভূমি মালিকগনকে জানানোর জন্য ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত এ সেবা সপ্তাহ পালন করা হবে জানান, উপজেলা সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: